Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

admin • 04 Jun 2023, 09:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু

মাদারীপুরের রাজৈরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবার মৃত্যু হয়েছে। উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় শনিবার (৩ জুন) এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ বেপারী ( ৩২) একই এলাকার বাসিন্দা ছিলেন।

 

রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, অতিরিক্ত গরমের কারণে ছেলেকে নিয়ে বাড়ির পাশে খানকায়ে শরীফে যান খোরশেদ বেপারী। সেখানে গিয়ে তার ছেলে মাইক্রোফোনের তারে জড়িয়ে যায়।

 

এ সময় খোরশেদ তার ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

   

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।