Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২

admin • 05 Oct 2024, 11:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২

বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। শনিবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস। মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ৫ সেপ্টেম্বর হামিদুল ইসলাম নামে এক ভুক্তভোগী পল্টন মডেল থানায় একটি প্রতারণার মামলা করেন।

 

তিনি আরও বলেন, মামলার এজাহারে উল্লেখ করা হয়- মো. হামিদুল ইসলামের সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় মো. আলমগীর হোসেনের। তার কথা বিশ্বাস করে রোমানিয়া, তুরষ্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দুবাই, কানাডা, লিথুনিয়া ও সৌদি আরবে ৩৪ জন লোক পাঠানোর বিষয়ে চূড়ান্ত করা হয়।

 

২০২৩ সালের ২ জুলাই পল্টন থানার আল-তাকদির ইন্টারন্যাশনালে বসে আসামীদেরকে ৫টি পাসপোর্ট ও নগদ ৫ লাখ টাকা দেয়। এরপর বিভিন্ন তারিখে ৫৪ লাখ ৪৭ হাজার টাকা দেয়। টাকা নেওয়ার পর আসামীরা ১১ জনকে সৌদি আরব পাঠালেও কথা অনুযায়ী শ্রমিকরা কাজ পায়নি। তা ছাড়া ২৩ জনকে জাল ভিসা দেয়। হামিদুল ইসলাম তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

 

গ্রেপ্তারের বিষয়ে ডিসি মিডিয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে গত ৩ অক্টোবর হাতিরঝিল এলাকা থেমে আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

 

পল্টন মডেল থানার মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।