বিডি ক্লিন ও বান্দরবান পৌরসভার উদ্যোগে বাজার ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বান্দরবান বাজার ব্যবসায়ীদের মাঝে ৫০০ ডাস্টবিন বিতরণ করেন বান্দরবান পৌরসভা মেয়র জনাব ইসলাম বেবী ও বিডি ক্লিন বান্দরবান জেলা শাখার আহবায়ক আবু বক্কর সিদ্দীক।
বিডি ক্লিন বান্দরবান জেলা শাখার আহবায়ক আবু বক্কর সিদ্দীক জানায় বান্দরবান শহর কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা বাজার ব্যবসায়ীদের মাঝে এই ডাস্টবিন গুলো বিতরণ করেছি এবং সবাই কে সচেতন করছি।
বিতরণ কালে বান্দরবান পৌরসভার মেয়র জনাব ইসলাম বেবী ব্যবসায়ীদের দোকানের বর্জ্য ডাস্টবিনে রাখার অনুরোধ জানান এবং বান্দরবান পৌরসভার ময়লার গাড়ি এই ডাস্টবিনের ময়ল প্রতিদিন নিয়ে যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বান্দরবান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিন বান্দরবান জেলা শাখা ও বান্দরবান পৌরসভা সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছে।





