Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিজয়নগরে ট্রাকচাপায় অ্যাম্বুল্যান্সচালক নিহত

admin • 16 Nov 2023, 05:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিজয়নগরে ট্রাকচাপায় অ্যাম্বুল্যান্সচালক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক অ্যাম্বুল্যান্সের চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত চালকের নাম আবদুল খালেক (৩২)। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

   

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ভোর ৬টার দিকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

   

এতে ঘটনাস্থলেই অ্যাম্বুল্যান্সের চালক মারা যান। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অ্যাম্বুল্যান্স উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।