Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে আইনজীবী সুরক্ষা আন্দোলন ও নির্মূল কমিটির ফুলেল শুভেচ্ছা

admin • 21 Dec 2022, 05:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে আইনজীবী সুরক্ষা আন্দোলন ও নির্মূল কমিটির ফুলেল শুভেচ্ছা

বিচারপতি আবু জাফর সিদ্দিকীকে নির্মূল কমিটি ও আইনজীবী সুরক্ষা আন্দোলনের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। (২০ শে ডিসেম্বর) বুধবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মাননীয় বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী  ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

 

এছাড়াও জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়া, কুষ্টিয়া নাগরিক কমিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কুষ্টিয়ার এ কৃতিসন্তানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী ও বাংলাদেশ আওয়ামীলীগ আইন বিষয়ক উপ কমিটির সদস্য অ্যাডভোকেট মো হামিদুল ইসলাম হামিদ,

আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের আহবায়ক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুষ্টিয়া শাখার সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সাইফুর রহমান সুমন,

আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সদস্য সচিব ও সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সমন্বয়ক অ্যাডভোকেট মো মুহাইমিনুর রহমান পলল, মিরপুর উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ওয়কিবুল ইসলাম লিপসন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।