Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিকল্প সড়ক না করেই ব্রিজ নির্মাণ, ভোগান্তিতে পথচারীরা

admin • 24 Feb 2024, 06:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিকল্প সড়ক না করেই ব্রিজ নির্মাণ, ভোগান্তিতে পথচারীরা

 সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহ উপজেলায় ভাবকী-রায়গঞ্জ সড়কের বাগবাড়ি এলাকায় বিকল্প সড়ক না করেই চলছে এক বেইলি ব্রিজের নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে পড়েছে দুই পাড়ে বসবাসকারী কয়েক টি গ্রামের সাধারণ মানুষ ও স্কুল, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা।

 

ব্রীজ নির্মাণ করার শুরুতেই গাড়ি চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মাণ করার কথা থাকলেও তা না করে নির্মিত ২০ ফুট দৈর্ঘ্যের ঝুঁকিপূর্ণ ব্রীজটি না ভেঙে ওই ব্রীজের উপরে চলছে বেইলি ব্রীজ নির্মাণের কাজ। ফলে ওই সড়কে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই ওই সড়কে চলাচল বন্ধ হয়ে পড়েছে।

 

এতে প্রায় ১০ কিলো মিটার ঘুরে যানবাহন চলাচল করতে ভোগান্তিতে পড়েছেন হাজারো পথচারী। স্থানীয় সূত্রে জানা যায়,'গত ছয় মাস ধরে সেতুটি মাঝের অংশ ভেঙে পড়েছিল। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। ভাবকী-রায়গঞ্জের এ সড়কে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে। সড়কে যাতায়াত স্বাভাবিক রাখতে সেতুর পাশে বিকল্প সড়কের ব্যবস্থা না করেই। ঝুঁকিপূর্ণ ওই সেতু না ভেঙ্গেই তাঁর উপরে বেইলি সেতু নির্মাণ করা হচ্ছে।

 

এতে ভাবকী-রায়গঞ্জ সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। সোলাইমান মিয়া নামে এক ইজিবাইক চালক বলেন,' বিকল্প সড়ক না থাকায় খুব ভোগান্তি হয়ে গেছে। একা মানুষই ভালো মতো পায়ে হেটে আসতে পারে না। লোকজন দূরদূরান্ত দিয়ে ঘুরে ঘুরে আসে। মেলান্দহের চর সগুনা এলাকার মনিরুজ্জামান নামে এক মোটরসাইকেল চালক বলেন,'১০ কিলোমিটারে এসে দেখি যাতায়াত বন্ধ।

বিকল্প সড়ক না করাই খুব ভোগান্তিতে পড়েছি, আশপাশে আর সড়ক নাই, এখন প্রায় ২০ কিলোমিটার ঘুরতে হবে। উপায় না পেয়ে ধানের ক্ষেতের আইল দিয়া পাঁচজনে মিলে গাড়িটা পাড় করলাম কোনরকম। মাদারগঞ্জের আদারভিটা ইউনিয়নের কামরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী বলেন,'জামালপুর শহরে গিয়েছিলাম শ্যামগঞ্জ কালীবাড়ি হয়ে। জানিনা এই সড়ক বন্ধ, তাহলে ওই সড়ক দিয়েই যাইতাম। ভাবকী থেকে বাগবাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দূরত্ব, এখানে এসে দেখি সেতু নির্মাণ করছে। কিন্তু এখানে বিকল্প কোন সড়ক নাই, যাতায়াত বন্ধ।

 

এখন প্রায় ২০ কিলোমিটার ঘুরে বেলতৈল আসতে হবে। আর এই সেতু থেকে বেলতৈল মাত্র ৩ কিলোমিটার। বেইলি ব্রীজ নির্মাণ শ্রমিক মো.বাতাশু বলেন,'বেইলি সেতু ২১ মিটার দৈর্ঘ্যের নির্মাণ করা হচ্ছে। দুই একদিনের দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। এ বিষয়ে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বলেন,'এটি কোন ঠিকাদারের মাধ্যমে কাজ হচ্ছে না জনস্বার্থে কাজটি করানো হচ্ছে।

 

দু-একদিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তাই কোন বিকল্প সড়ক করা হয়নি। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) শুভাশিষ রায় বলেন,'একটি বেইলি সেতু নির্মাণ করা হচ্ছে। বিকল্প সড়ক না থাকার বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন বন্ধ রয়েছে কিনা বা কি অবস্থা রয়েছে জানিনা।

 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন,'এ বিষয়টি আমার জানা নেই। এ বিষয়টি নিয়ে আমি জেনে বলতে পারব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।