Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিএনপির মশাল মিছিল

admin • 04 Nov 2023, 11:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিএনপির মশাল মিছিল

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ও আগামীকাল রোববার থেকে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ সফল করার লক্ষ্যে মশাল মিছিল বের করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর গলাচিপার মোড় থেকে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মশাল মিছিলটি বের করা হয়।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ ক্লাব ঘুরে এসে গলাচিপা মসজিদে গিয়ে শেষ হয়।

পরে গোয়েন্দা পুলিশ খবর পেয়ে নগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাতে থাকে।

তল্লাশি শেষে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, এমন কোনো মশাল মিছিলের তথ্য জানা নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।