Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বিএনপি নেতার দখল থেকে পঞ্চগড় চিনিকলের জমি উদ্ধার

admin • 15 Aug 2024, 10:09 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিএনপি নেতার দখল থেকে পঞ্চগড় চিনিকলের জমি উদ্ধার

পঞ্চগড়ের একমাত্র রাষ্টয়াত্ব প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকলের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে প্রশাসনের অভিযান। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার থানাপাড়া এলাকায় পঞ্চগড় চিনিকলের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে প্রশাসনের অভিযান।

গতকাল বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার থানাপাড়া পঞ্চগড়ে বিএনপি নেতার দখল থেকে চিনিকলের জমি উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার বোদা পৌরসভার থানাপাড়া এলাকায় দখলদারদের টিনের চালাঘর ভেঙে ফেলে তাঁদের লাগানো গাছের চারাও উপড়ে ফেলা হয়। পরে সেখানে চিনিকলের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

এর আগে ৭ আগস্ট (বুধবার) বোদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান ওই জমি দখলে নেন। ক্রয়সূত্রে ওই জমির মালিকানা দাবি করে প্রথমে আরিফুর রহমানের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। পরে গত রোববার সকালে ওই সাইনবোর্ড সরিয়ে ফেলে আরিফুরের বাবা আবদুল কুদ্দুসের নামে নতুন সাইনবোর্ডে টাঙানো হয়।

এ ঘটনায় চিনিকল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় সেনাক্যাম্প ও বোদা থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার জাতিয় দৈনিক " প্রথম আলোতে ‘চিনিকলের জমি দখলে বিএনপি নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

এরপর বুধবার প্রশাসনের পক্ষ থেকে চিনিকলের সাবজোনের এসইডিওর কোয়ার্টার চত্বরে ওই জায়গা উদ্ধারে অভিযান চালানো হয়। সেই সঙ্গে পরিত্যক্ত বাসভবনটিতে তালা দিয়ে সিলগালা করে দেওয়া হয়।

এ সময় ইউএনও শাহরিয়ার নজির, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পঞ্চগড় চিনিকলের ইনচার্জ সাইফুল ইসলামসহ চিনিকলের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।