Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল কারামুক্ত

admin • 13 May 2024, 09:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল কারামুক্ত

জামিনে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

আজ সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে জামিনে মুক্তিলাভ করেন। এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেরাণীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসে যাচ্ছেন।

এর আগে, গত ৩১ মার্চ তিন মামলায় আত্মসমর্পণের পর সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।