Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বিএনপি নেতা বাবুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ

admin • 29 Dec 2022, 06:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিএনপি নেতা বাবুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ

জামালপুরের মেলান্দহে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুলসহ গ্রফতারকৃত সকল বন্দীদের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডঃ মনোয়ার হোসেন হাওলাদার। মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব সাংবাদিক নুরুল আলম সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডঃ মঞ্জুরুল কাদের খান বাবুল, বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির তালুকদার শ্যামল, মেলান্দহ পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ,টি,এম মতলুব হোসেন বাবু, কমিশনার আলী আকবর। জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান বাবলু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ঠান্ডা,দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদল, নাংলা ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান, ঘোষেরপাড়া ইউনিয়ন বি এন পির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাধারন সম্পাদক মিজানুর রহমান মজনু, শ্যামপুর ইউনিয়ন বি এন পির সভাপতি জিসান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন, মেলান্দহ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ মজি,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুষ্ষি,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক রুকনুজ্জামান রুকন,সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর আলী ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রকিব হাসান রনি প্রমুখ নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশ নেতারা তাদের বক্তব্যে অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করে  নেতাকর্মীদের যতই গ্রেফতার করা হোক, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব, রাজপথেই এর ফয়সালা হতে হবে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।