Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

বাসরঘরে নববধূকে ধর্ষণ করল স্বামীর দুই বন্ধু

admin • 28 Jul 2024, 12:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাসরঘরে নববধূকে ধর্ষণ করল স্বামীর দুই বন্ধু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় স্বামীর সহযোগিতায় বাসরঘরে নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল বাছেদ ও তার বন্ধু জহুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন আরেক এক বন্ধু।

শুক্রবার (২৬ জুলাই) কালিহাতী থানায় স্বামী ও তার দুই বন্ধুর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। অভিযুক্তরা হলেন- স্বামী আব্দুল বাছেদ ও তার বন্ধু জহুরুল ইসলাম এবং রবিন মিয়া।

মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি বিয়ে করে ওই নববধূকে নিজের বাড়িতে তোলেন বর আব্দুল বাছেদ। বাসররাতে প্রবেশের পর বরের সহযোগিতায় তার দুই বন্ধু কৌশলে ভুক্তভোগী নববধূকে ধর্ষণ করেন। পরে ভূঞাপুর উপজেলার নিকলাপাড়া গ্রামে বাবার বাড়িতে বিয়ের ফিরানিতে গিয়ে ভুক্তভোগী নববধূ এ বিষয়ে জানিয়ে দেন। স্বামীসহ তার বন্ধুরা এ ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির। ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার (২৫ জুলাই) অভিযুক্ত স্বামী আব্দুল বাছেদ ও বন্ধু জহুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ভুক্তভোগী নববধূকে উদ্ধার করা হয়।

কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান, শুক্রবার সকালে অভিযুক্ত স্বামী ও তার বন্ধুকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নববধূর শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।