Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

admin • 31 Jul 2024, 07:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মাহমুদা বেগম ও জজ মিয়া, আরজুদা বানু, রহিজ মিয়া, আসেদা বেগম ও সামিউল হক।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আশীষ কুমার সান্যাল জানান, সকালে সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এ ঘটনায় অটোরিকসায় থাকা চালকসহ ৬ জন আহত হয়। এর মধ্যে এক নারী যাত্রীর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।