Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

admin • 25 Apr 2024, 06:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ঝিনাইদহে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। নিহত ইজিবাইক চালক খিলাফত মন্ডল সদরের চন্দ্রজানী গ্রামের আফসার মন্ডলের ছেলে।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে সদরের পাঁচ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ শহর থেকে ইজিবাইকটি যাত্রী নিয়ে হাটগোপালপুরে যাচ্ছিল। পথিমধ্যে পাঁচ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পুর্বাশা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক খিলাফত মন্ডলের মৃত্যু হয়। আহত হয় ইজিবাইকে থাকার আরও ৩ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ঘাতক বাস, চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।