Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

admin • 05 May 2023, 08:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাবার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের কালাইমুদাফাত গ্রামে নিজ বাড়ি থেকে লিমা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (৫ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

মৃত লিমা ওই গ্রামের আবদুল আলিমের মেয়ে। সে গৌরিচন্না হাইওয়ে সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

জানা যায়, টিভি দেখা নিয়ে বাবা আলিম রাগ করলে লিমা অভিমান করে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরের দিকে মা দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে ঝুলন্ত অবস্থায় লিমাকে দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়।

 

বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, মরদেহটির গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ছিল। আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।