Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বাবার মরদেহের পাশেই জন্ম নিলো সন্তান

admin • 14 Dec 2023, 08:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাবার মরদেহের পাশেই জন্ম নিলো সন্তান

সাতক্ষীরায় স্বামীর মরদেহ নিয়ে বাড়িতে ফেরার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই অন্তঃসত্ত্বা স্ত্রী জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যাসন্তান। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা আশাশুনি সড়কের বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেন প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ ঢালী।

   

তিনি জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হওয়া ইটভাটা শ্রমিক আলতাফ হোসেনের (৩৪) মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

 

পথে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সের মধ্যে একটি কন্যাসন্তান জন্ম দেন তিনি। মা ও মেয়ে দুজনই বর্তমানে সুস্থ আছে।

   

স্থানীয়রা জানান, আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শামসুর রহমান সরদারের ছোট ছেলে ইটভাটা শ্রমিক আলতাফ হোসেন প্রতি বছরের মতো এবারও ঢাকায় একটি ইটের ভাটায় শ্রমিকের কাজে যান। গত দুই সপ্তাহ আগে আলতাফ হোসেন ইটভাটায় শ্রমিকের কাজে থাকাবস্থায় শারীরিক অসুস্থতা অনুভব করে প্রথমে বাড়িতে আসেন।

   

পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কিন্তু আলতাফের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে এবং ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তিনি মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।