Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বাবা-মায়ের সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়ে মারা গেল শিশু রজনী

admin • 07 Nov 2023, 09:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাবা-মায়ের সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়ে মারা গেল শিশু রজনী

যশোরের চৌগাছায় বাবা-মায়ের সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রজনী খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে মৃত্যু হয়।

   

রজনী খাতুন (৭) উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।

   

রেজাউল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি স্ত্রীসহ নিজেদের বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন। রজনী তাদের ধরা মাছ দেখছিল এবং সংগ্রহ করে পাত্রে রাখছিল।

   

এর কোনো এক সময় রজনী পুকুরের পানিতে পড়ে যায়। উদ্ধার করে রজনীকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রজনীকে মৃত ঘোষণা করেন।

   

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।