Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানের ১২ ভোট কেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার

admin • 16 Dec 2023, 01:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানের ১২ ভোট কেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ১২টি, রাঙ্গামাটির ৩৩টি ও খাগড়াছড়ির ৩টি দূর্গম এলাকায় মোট ৩৩ টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়ার জন্য এসব হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচনী রিটার্নিং অফিসার।

 

এরমধ্যে এসব কেন্দ্রগুলোর বেশিরভাগই মায়ানমার ও ভারত সীমান্ত এলাকায়। নির্বাচনের এক দুদিন আগে কেন্দ্রগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনের সরঞ্জাম কর্মকর্তাদের নিয়ে যাওয়া হবে। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় এর আগের নির্বাচনের তুলনায় পাহাড়ে হেলিকপ্টার ব্যবহারের সংখ্যা কমে এসেছে।

 

বান্দরবানের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বান্দরবানের নির্বাচনী কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। বান্দরবানে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন তিনি। জেলা প্রশাসক জানিয়েছেন বান্দরবানে দুর্গম ৪০টি ভোট কেন্দ্র রয়েছে।

 

এসব কেন্দ্র গুলোতে নৌকায়,পায়ে হেঁটে এবং হেলিকপ্টারে যেতে হয়। এসব কেন্দ্রগুলোতে নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশ সুপার সৈকত শাহীন জানিয়েছেন ভোটারদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া।

 

উল্লেখ্য,বান্দরবানে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৮ হাজার ৩০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৮২।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।