Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানের লামায় আ.লীগের শান্তি সমাবেশ

admin • 29 Oct 2023, 03:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বান্দরবানের লামায় আ.লীগের শান্তি সমাবেশ

বান্দরবানের লামা উপজেলায় শান্তি সমাবেশ করেছে লামা উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন গুলো। আজ (রোববার) বেলা ১১ টার সময় উপজেলার কোর্টের সামনে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।

 

এ সময় সমাবেশে বক্তৃতা রাখেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম ও লামা উপজেলা মহিলা আওয়ামীলীগ'র সভাপতি ফাতেমা পারুল।

 

বক্তৃতায় লামা পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগে'র সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন "বিএনপি-জামায়াত দেশে অরাজকতা শুরু করেছে, জালাও পোড়াও আন্দোলন করে নিরীহ জনগণকে হয়রানি করছে,গাড়ি ভাংচুর করছে। আওয়ামীলীগ রাজপথে থেকে সকল অরাজকতা প্রতিহত করবে ইনশাআল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।