Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানের রুমায় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

admin • 25 Mar 2023, 02:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানের রুমায় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বান্দরবানের রুমা উপজেলায় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেয়া হয়।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩ ঘটিকায় রুমা সেনা জোনের মাল্টিপারপাস হল রুমে এ সহায়তা দেয়া হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান রিজিয়নের রুমা জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ শাহরিয়ার ইকবাল ।

 

এসময় জোন কমান্ডার বলেন, আহতদের চিকিৎসায় কোনো সমস্যা হলে আরও সহযোগিতা করা হবে। এর মধ্যে নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের পরিবারকে থাইক্ষ্যং পাড়ায় গিয়ে আর্থিক অনুদান দিয়ে আসে সেনাবাহিনীর সদস্যরা।

 

উল্লেখ্য, গত ২০ মার্চ বান্দরবানের রুমা-বান্দরবান সড়ক দুর্ঘটনায় মা মেয়েসহ পাঁচজন নারী ও এক শ্রমিকসহ ছয়জন নিহত হয়। আহত ১৪ জনের মধ্যে এখনও ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।