Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবী আর নেই!

admin • 15 Apr 2023, 10:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবী আর নেই!

বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবি ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) (শনিবার) সকাল ৬:৩০ ঘটিকায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবাররা। গতবছর ভারত থেকে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি দেশে ফেরেন তিনি।

 

ইসলাম বেবীর ছোট ছেলে, তামিম জানায়, গত বৃহস্পতিবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতালে ২ দিন ভর্তি থাকার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়াও জনাব ইসলাম বেবি বান্দরবানের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বান্দরবান পৌরবাসীর পিতার মৃত্যুতে বান্দরবানে সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

 

তার মৃত্যুতে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।