Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

admin • 14 Nov 2024, 07:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর আস্তানায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

সূত্র জানায়, বুধবার (১৩ নভেম্বর) দিবাগত ভোররাতে মুনলাই পাড়ার উত্তর পশ্চিমে রুমা খালের পার্শ্ববর্তী লাইচেংয়াই নামক আমবাগানে কেএনএ'র অবস্থানে অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের অস্ত্র-সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়। এ সময় উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১টি এসএমজি (ম্যাগাজিনসহ), ২টি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), ১টি বাইনোকুলার, ২টি ওয়াকিটকি সেট, ৩ জোড়া কেএনএ ইউনিফর্ম, ১ জোড়া বুট, ১টি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহৃত স্প্লিন্টার ও ৫টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

 

প্রসঙ্গত, ২০২০ সাল থেকে পার্বত্য জেলার পাহাড়ি সম্প্রদায়ের বম জনগোষ্ঠীর কিছু বিপথগামী যুবক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। এদিকে তাদের সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নিমূর্লে ২০২২ সালের অক্টোবর মাস থেকে বান্দরবানে যৌথবাহিনীর অভিযান শুরু হয়।

 

অভিযানে এই পর্যন্ত কেএনএফের সর্বমোট ১২০ জন সদস্য ও সহযোগিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে বান্দরবানের বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।