Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

admin • 24 May 2023, 09:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বান্দরবানে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং অলিম্পিয়ড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (২৪ মে)  বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সকাল ৯ঘটিকা হতে এই প্রতিযোগিতা  আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নানা ধরনের প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

 

বিকেলে বান্দরবান অরুণ সার্কিট টাউন হলে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং অলিম্পিয়ড প্রতিযোগিতায়  প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে  শিক্ষার্থীদের মাঝে পুরস্কার পুরস্কার বিতরন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড.জাফর ইকবাল।

 

এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি ও সহকারি জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম(শিক্ষা ও আইসিটি) প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।