পার্বত্য অঞ্চলে নিম্ন ও উচ্চ মাধ্যমিক শিক্ষাকে আরো গতিশীল ও অগ্রসর করার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো বান্দরবান সেনা জোন কর্তৃক দুর্গম পাহাড়ি ও দরিদ্র, অসহায় মাধ্যমিক পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর ) সকালে বান্দরবান উপজেলার রেইচা ইউনিয়নের রেইচা উচ্চ বিদ্যালয়ে ২৫২ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা জোনের মেজর মোঃ শফিকুর রহমান।
এসময় অত্র স্কুলের শিক্ষক - শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন ।





