Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে পিসিসিপি'র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ

admin • 13 Feb 2024, 07:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানে পিসিসিপি'র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ
তানভীর হোসেন ইমন,বান্দরবানঃ

পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে কৃতি সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা। সার্বিক সহযোগিতায় ছিলেন ২৮বীর রুমা জোন।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০.০০ ঘটিকায় রুমা বাজার, হোটেল মায়াকুঞ্জ কনফারেন্স কক্ষের রুমা উপজেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সম্প্রদায়ের ৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,পিসিসিপি বান্দরবান জেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ জমির উদ্দিনের সভাপতিত্বে বান্দরবান পৌর শাখার সভাপতি তানভীর হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান আখন্দ, পিসিএনপি রুমা উপজেলার সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, রুমা বাজার সভাপতি অঞ্জন বড়ুয়া।

 

এ-সময় রুমা উপজেলার ৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রসারে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নির্ঘুম নিরলস কাজ করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে পিসিসিপি সিনিয়র সহ-সভাপতি বলেন কিছুদিন আগেও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রুমা উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের ১৬ জন শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণীর বই প্রদান করে। পাহাড়ে এই কার্যক্রম সদা অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানের সভাপতি সবাইকে আশ্বাস প্রদান করেন।

মিরর/ তানভীর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।