Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে পাঁচ বছরের শিশুকে কুপিয়ে হত্যা!

admin • 21 Sep 2023, 03:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানে পাঁচ বছরের শিশুকে কুপিয়ে হত্যা!

বান্দরবানের লামায় সাদিয়া মনি নামে ৫ বছরের এক রোহিঙ্গা শিশুকে কুপিয়ে  হত্যা করেছে প্রতিবেশি। আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় বান্দরবান জেলার লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম বাশঁখাইল্যাঝিরি গ্রামে এই ঘটনা ঘটে।

 

এ ঘটনায় নিহতের প্রতিবেশী আরেক রোহিঙ্গা শিশু মোঃ হেলাল(১৩) কে রক্তাক্ত ছুরি ও দা সহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। আটক কৃত রোহিঙ্গা শিশু একই গ্রামের নবী হোসেন ও নাছিমা বেগমের ছেলে।

 

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক নাইমুল হক বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। ৫ বছরের শিশু নিহত সাদিয়া মনিকে দা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। খুনের কাজে ব্যবহৃত রক্তাক্ত দা সহ স্থানীয়রা অভিযুক্ত শিশু মোঃ হেলাল কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। নিহতের শরীরে ৬/৭টি দায়ের কোপের চিহ্ন রয়েছে।

 

নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে শিশুটিকে। শিশুটির সুরতহাল করা হয়েছে।  লাশ দুপুরে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ধারনা করা হচ্ছে ধর্ষণের ঘটনা লুকাতে বা ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে শিশুটিকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

 

নিহতের মা আজিদা বেগম বলেন, সকালে ঘুম থেকে উঠে মেয়েটি হেলালের(অভিযুক্ত আসামি) বোনের সাথে উঠানে খেলছিল। কিছুক্ষণ পরে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিক ওদিক খুঁজে না পেয়ে খুঁজতে বাড়ির পাশের পাহাড়ের দিকে যাচ্ছিলাম। তখন দেখি মোঃ হেলাল দা হাতে পাহাড় থেকে নেমে আসছে। আমি সামনে গিয়ে দেখি জঙ্গলের ভিতরে আমার মেয়েকে কুপিয়ে খুন করে ফেলে রেখেছে। আমি খুনির ফাঁসি চাই"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।