Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে চাঁদা তুলতে এসে কেএনএফ সদস্য গুলিবিদ্ধ

admin • 18 Sep 2023, 07:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বান্দরবানে চাঁদা তুলতে এসে কেএনএফ সদস্য গুলিবিদ্ধ

বান্দরবানের রুমায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ'র সদস্যদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে কেএনএফ হয়েছে এক কেএনএফ সদস্য।

 

আহত কেএনএফ সদস্যের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বান্দরবান জেলার রুমা উপজেলায় জাঅং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত কেএনএফ সদস্যের নাম বয়রাম বম (২৫)‌‌। তার বাড়ি উপজেলার ব্যাথেল পাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানান সকালে কেএনএফ এর ৬/৭ জনের একটি সশস্ত্র দল জাঅং পাড়া এলাকায় চাঁদাবাজি করতে আসে। এ সময় সেখানে সেনাবাহিনীর রুমা জোনের একটি টহল দল সেখানে উপস্থিত হলে উভয়পক্ষে গুলি বিনিময় হয়। এ সময় পায়ে ও পেটে গুলিবিদ্ধ হয়ে কেএনএফ এক সদস্য আহত হয়।

 

এ ঘটনায়,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী জানিয়েছেন আহত ব্যক্তির পায়ে ও পেটে গুলি লাগে। সে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার পর ঐ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।