Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেনের মুক্তির দাবীতে মানববন্ধন

admin • 24 Mar 2023, 04:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বান্দরবানে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেনের মুক্তির দাবীতে মানববন্ধন

বান্দরবানের রুমায় কেএনএফ কতৃক অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: আনোয়ার হোসেন কে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সসস্ত্র সন্ত্রাসী কেএনএফ। সার্জেন্ট আনোয়ার বান্দরবানের রুমায় সীমান্ত সড়ক নির্মান কাজে নিয়োজিত ছিল। গত ১৭ই মার্চ রুমা থেকে অপহরণ করা হয় তাকে।

 

 আজ (শুক্রবার) বিকেলে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান জনাব কাজী মুজিবুর রহমান, বান্দরবান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি বান্দরবান জেলা সেক্রেটারি নাছির উদ্দীন সহ সংঘঠনের নেতাকর্মীরা।

 

মানববন্ধনে পিসিএনপি চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন তুলে নেওয়া সেনা ক্যাম্প গুলো আবার প্রতিস্থাপন করতে হবে।

 

পিসিএনপি চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন তুলে নেওয়া সেনা ক্যাম্প গুলো আবার প্রতিস্থাপন করতে হবে। সরকার সেখানে এপিবিএন ক্যাম্প স্থাপন করতে চাইলেও নাগরিক পরিষদ সহ পার্বত্য চট্টগ্রাম বাসী তা প্রত্যাক্ষান করেছে।

 

পার্বত্য বাসী পুলিশ ক্যাম্প চাই না, তারা চাই সেনা ক্যাম্প। স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে হুমকির মুখে, সেখানে পুলিশের যে অস্ত্র তার মাধ্যমে এই সন্ত্রাসী নিয়ন্ত্রন করা সম্ভব নয়। ইউরোপিয় ইউনিয়ন এর দালালেরা অস্ত্র চালানের মূল হোতা। সরকার তাদের প্রতি অনেকটা নিরব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।