Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

বাড়ির যাতায়াত রাস্তা বন্ধে বাধা দেওয়ায় আপন ভাইকে পিটিয়ে জখম

admin • 28 Nov 2022, 07:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বাড়ির যাতায়াত রাস্তা বন্ধে বাধা দেওয়ায় আপন ভাইকে পিটিয়ে জখম

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ি থেকে বের হবার রাস্তা বন্ধে বাধা দেওয়ায় আপন ভাইকে পিটিয়ে আহত করেছে অপর দুই ভাই। রোববার কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তি কয়া ইউনিয়নের বারাদি গ্রামের আফজাল শেখের ছেলে হাসান শেখ (৪২)।

আহত হাসান শেখ জানান,তার আপন দুই ভাই আকবর শেখ ও জুলফিকার শেখ তার মায়ের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার জন্য দীর্ঘদিন ষড়যন্ত্রে লিপ্ত। প্রায় ৩ মাস যাবত ভাইদের জমির সীমানা দিয়ে যাতায়াত করতে গেলে অ-সৌজন্যমূলক আচরণ করে তার ভাই ও ভাবিরা।

 

তিনি অনেক অনুরোধ করলেও তারা শুনেননি এবং রোববার সকালে তার দুই ভাই ও ভাবি তাদের বাড়ির রাস্তা বন্ধ করতে আসলে তিনি বাধা প্রদান করেন।

 

সেসময় সবাই মিলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে আহত করে। তাকে রক্ষা করতে তার ছেলে মুরাদ এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয় বলে জানান তিনি। পরবর্তীতে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

 

তার পায়ে চারটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে তিনি কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

 

এ বিষয়ে অভিযুক্ত জুলফিকার আলীর সাথে কথা বললে তিনি জানান, তার ভাই মানুষের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে দেওলিয়া হয়ে গেছে। যেকারণে মায়ের সম্পত্তি নিতে চাচ্ছে হয়তো বিক্রি করবে।

   

থানায় তারা সাধারণ ডায়েরি করেছেন বলে জানান। পিটিয়ে ভাইকে আহত করে উল্টো তার বিরুদ্ধে থানায় ডায়েরি করার বিষয়টি জিজ্ঞেস করলে কোন সদুত্তর দেননি তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।