Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বাউফলে অবৈধ কারেন্ট জালসহ আটক ২

admin • 22 Jan 2023, 10:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাউফলে অবৈধ কারেন্ট জালসহ আটক ২

পটুয়াখালীর বাউফলে মৎস্য দপ্তর ও নৌ পুলিশের বিশেষ কম্বিং অপারেশনে ১০ হাজার মিটার অবৈধ জাল ও দুই জেলেকে আটক করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি) বেলা ১১টায় তেঁতুলিয়া নদী থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের নাসির ব্যাপারী (৪৫) ও কচুয়া গ্রামের মামুন ফরাজী (৩২)।

সূত্র জানায়, ১৯ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলমান কম্বিং অপারেশন বাস্তবায়নের লক্ষে সরকার নিষিদ্ধ কারেন্ট, মেহন্দি, বেন্দি ও বাঁধা জাল জব্দ অভিযানে নামে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশের কালাইয়া ইউনিট।

 

ওই সময় নাসির ও মামুন তেঁতুলিয়া নদীতে অবৈধ বেন্দি জাল দিয়ে মাছ স্বীকারের অপরাধে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় ১০ হাজার মিটার কারেন্ট জাল।

 

আটককৃতদের মৎস্য আইনে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে দেয়া হয়েছে। অভিযানে অংশ গ্রহণ করেন বরিশাল জোনের নৌপুলিশ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার দিন-ই-আলম, কালাইয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ লুৎফর রহমান ও সহকারী মৎস্য অফিসার আনিচুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।