Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বসুন্ধরা টাওয়ার ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে লাকী ড্র. ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin • 01 Mar 2023, 09:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বসুন্ধরা টাওয়ার ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে লাকী ড্র. ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বসুন্ধরা টাওয়ার ব্যবসায়ী সমিতির উদ্যোগে লাকী কুফন ড্র ২০২২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে ৫১ টি পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টা সাতক্ষীরা শহরের পলাশপোলস্থ বসুন্ধরা টাওয়ার মার্কেটে এ পুরষ্কার বিতরণ করা হয়।

 

বসুন্ধরা টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী।

 

সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ নাজমুস ছাকিব, ব্যবসায়ী জামিল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ক্রেতাবৃন্দ।

 

উল্লেখ্য বসুন্ধরা টাওয়ার ব্যবসায়ী সমিতি গত কয়েক মাস যে সকল ক্রেতা ৫০০ শত টাকার পন্য ক্রয় করে তাদের একটি করে সৌজন্য কুফন প্রদান করে। যা ২৫ হাজার কুফন পায় ক্রেতারা। সেই কুফন লটারীর মাধ্যমে প্রথম পুরস্কার একটি রানার ডায়ান এইটটি মোটরসাইকেল ও শেষ পুরষ্কার একটি ফ্রিজসহ মোট ৫১ টি পুরস্কার প্রদান করে।

   

কিন্তু প্রথম পুরস্কার মটর সাইকেল পাওয়া ব্যক্তির কুফনে ফোন নাম্বার ভূল থাকায় ঠিকানা পাওয়া যায়নি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মো.আনোয়ার হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।