'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি ) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপিত হয়েছে।
রোববার (৩০ জুলাই) দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ফিশারিজ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুপুর ১টায় দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস ও প্রধান ফটক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর শহিদ মিনার সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন উপাচার্য।
পরে মাৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায়উপাচার্য ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন। এ সময় তিনি দেশের মাৎস্য সম্পদের উন্নয়নে ফিশারিজ গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমি আক্তারের সঞ্চালনায় সভায় প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী, নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ ফরহাদ আলী, সহকারী অধ্যাপক সৈয়দ আরিফুল হক, মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।





