Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বরিশালে হাতুড়ির আঘাতে স্ত্রীকে হত্যা,স্বামী আটক

admin • 11 Feb 2024, 10:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বরিশালে হাতুড়ির আঘাতে স্ত্রীকে হত্যা,স্বামী আটক

বরিশালের বানারীপাড়ায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুমন রায়ের (৩৫) বিরুদ্ধে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিথি সমাদ্দার (৩০) নামের ওই স্ত্রীর মৃত্যু হয়।

 

পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সুমন-বিথি দম্পতির ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী বিথি সমাদ্দারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে স্বামী সুমন। স্ত্রী মারা গেছে ভেবে স্থানীয় জনরোষ থেকে বাচঁতে ৯৯৯ এ ফোন করে হত্যার কথা নিজেই পুলিশকে জানায় সে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে।

 

এদিকে, বিথিকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিথির মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।