Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বরিশালে বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার, আটক ২

admin • 31 Oct 2024, 07:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বরিশালে বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার, আটক ২

বরিশালে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার ও দুইজন আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। 

 

র‍্যাবের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসি গাড়িতে করে বিপুল পরিমাণ কচ্ছপ অবৈধভাবে বিক্রির জন্য বহন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সকাল সাড়ে ১০টার দিকে লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করে। যার ওজন ১৬০ কেজি। চারটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। 

এ সময় বাসের সুপারভাইজার ও সহকারী যথাক্রমে মো. ফয়সাল ও মো. সজিব শেখকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তর, সদর রেঞ্জ, বরিশালের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।