Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে আরেক বন্ধুর আত্মহত্যা

admin • 15 Jan 2024, 07:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বন্ধুর মৃত্যুর শোক সইতে না পেরে আরেক বন্ধুর আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাথান এলাকায় বন্ধুর আত্মহত্যার শোক সইতে না পেরে আত্মহত্যা করেছেন আরেক বন্ধু হাবিজুল।

হাবিজুল (১৮) কুড়িগ্রাম জেলার রোমারি থানার চরগেন্দাখোলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় পরিবারসহ বসবাস করেন।

সোমবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলা গোয়ালবাথান এলাকায় তেতুল গাছের ডালের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানা যায়, গত কয়েক বছর আগে আমজাদ তার ছেলে হাবিজুল ও স্ত্রীকে নিয়ে জীবিকার তাগিদে কুড়িগ্রাম জেলা থেকে কালিয়াকৈর উপজেলায় আসেন। পরে উপজেলার গোয়ালবাথান এলাকায় বাসা ভাড়া করে ছেলে ও স্ত্রী নিয়ে বসবাস করে আসছেন। হাবিজুল দিন মজুরের কাজ করতেন।

গতকাল রোববার হাবিজুল শুনতে পায় তার গ্রামের বাড়ি এক বন্ধু আত্মহত্যা করেছেন। এ শোক সইতে না পেরে সোমবার ভোরে উপজেলা গোয়ালবাথান এলাকায় তেতুল গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে এলাকাবাসী দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) সাব্বির রহমান জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।