Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

admin • 22 Jan 2025, 10:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ব্যাডমিন্টন খেলার প্রস্ততিকালে বিদ্যুৎস্পৃষ্টে পারভেজ মিয়া ইমন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২২ জানুয়ারি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম।এরআগে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

মারা যাওয়া শিক্ষার্থীর নাম পারভেজ মিয়া ইমন ওই ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। সে উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই বোন এক ভাইয়ের মাঝে সে ছোট ছিল।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সমবয়সী বন্ধুদের সঙ্গে পাশের গ্রাম হিরণ্যবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় পারভেজ। শীত শুরু হওয়ার পর থেকে কয়েকজন রাতে ব্যাডমিন্টন খেলতেন। মাঠের পাশ দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের একটি লাইন আছে। সেখান থেকে মাঠে আলোর জন্য বিদ্যুৎলাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তার বন্ধু ও স্থানীয়রা তাকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে নিহত স্কুল ছাত্র পারভেজের চাচা বরকত আলী জানান, সে বাবা মার একমাত্র ছেলে। খুবই শান্ত এবং মেধাবী ছাত্র ছিল সে। এখানকার স্কুলে ক্লাস টেনে পড়ত। মঙ্গলবার রাতে কাউকে না জানিয়ে পাশের গ্রামে বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল। এভাবে মৃত্যু হবে মানতেই পারছি না।

 

তার এমন মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

 

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১০ টা দিকে কয়েকজন মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শিক্ষার্থী পারভেজকে নিয়ে আসে। তার মৃত্যু হাসপাতালে নিয়ে আসার পথেই হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।