Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বনানীতে আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স

admin • 25 Mar 2023, 08:34 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বনানীতে আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স

রাজধানীর বনানীতে আগুন লেগে একটি অ্যাম্বুলেন্স পুরোপুরি ভস্মীভূত হয়েছে। আজ শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কবরস্থান সড়কে এ ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার জীবন মিয়া জানান, সন্ধ্যায় বনানীতে রোগীবিহীন একটি অ্যাম্বুলেন্স আগুন লাগার খবর আসছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।

   

তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সে কোনও রোগী না থাকলেও চালক ছিল। তিনি অক্ষত রয়েছেন। তবে আগুনে অ্যাম্বুলেন্সের অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ফায়ার সার্ভিসের ধারণা, ইঞ্জিনে ‘ওভারহিটের’ কারণে এই আগুনের ঘটনা ঘটেছে ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।