Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

বজ্রপাতে নিহত ৫ কৃষক

admin • 08 Sep 2022, 05:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বজ্রপাতে নিহত ৫ কৃষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে পাঁচ কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চকষি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে জমিতে চারা রোপণের কাজ করছিলেন কৃষি শ্রমিকেরা।

   

এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পাঁচ কৃষি শ্রমিক নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

   

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।