Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বজ্রপাতে খেলার মাঠে ফুটবলারের মৃত্যু

admin • 15 May 2024, 08:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বজ্রপাতে খেলার মাঠে ফুটবলারের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় খেলার মাঠে ম্যাচের আগে অনুশীলনের সময় বজ্রপাতে সবুজ মিয়া (২২) নামে এক ফুটবল খেলোয়াড় নিহত হয়েছেন। বুধবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ফুটবলার সবুজ উপজেলার জৈন্তাপুর ইউনিয়নে কেন্দ্রী গ্রামের ছগির মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার সময় জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ি ফুটবল মাঠে টুর্নামেন্ট খেলতে আসে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রামের একটি ফুটবল দল।

খেলা শুরুর আগে মাঠে জার্সি পরে অনুশীলন করছিলেন সবুজ। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। খেলা দেখতে আসা দর্শকরা দ্রুত সবুজ মিয়াকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) বলেন, ‘বজ্রপাতে খেলোয়াড় মৃত্যু হয়েছে।

বিষয়টি জানার পর পর আমার টহল টিম স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের সুরতহাল প্রস্তুত করেছে।’ ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।