Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বজ্রপাত রোধে ১০ হাজার তালগাছের চারা রোপণ

admin • 17 Jul 2023, 08:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বজ্রপাত রোধে ১০ হাজার তালগাছের চারা রোপণ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বজ্রপাত রোধে ১০ হাজার তালগাছের চারা রোপণ করা হচ্ছে। সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত আনুষ্ঠানিকভাবে ইউপি চেয়ারম্যানদের কাছে ১০ হাজার তালগাছের চারা হস্তান্তর করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসন খান মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. নুর ই আলম সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাগেরহাট জেলায় এক লাখ তাল গাছের চারা রোপণ করা হবে।

তারই অংশ হিসেবে শরণখোলায় ১০ হাজার চারা এসেছে। উপজেলার চারটি ইউনিয়নের বেড়িবাঁধ, সড়ক ও ফসলের মাঠের আইলে এসব তালের চারা রোপণ করা হবে। উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ সবাই মিলে ওই চারা রোপণ করা হবে। বজ্রপাত নিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।