Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ার মেরিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

admin • 02 Apr 2024, 04:00 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বগুড়ার মেরিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সাতমাথায় এলাকার ‘মেরিনা নদী বাংলা কমপ্লেক্স’ নামক একটি ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

বগুরা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনজিল হক জানান, ভবনটির ষষ্ঠ তলায় বেশ কয়েকটি ওষুধের গোডাউন ছিল। আগুনে একটি গোডাউনের পুরোপুরি ও ৮ থেকে ১০টি গোডাউনের আংশিক পুড়ে গেছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এর আগে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। এ সময় আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।