Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় যুবককে প্রকাশ্যে গলাকেটে হত্যা

admin • 06 Dec 2023, 09:25 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বগুড়ায় যুবককে প্রকাশ্যে গলাকেটে হত্যা

বগুড়া পৌরসভায় আরিফ মন্ডলকে (২০) এক যুবককে প্রকাশ্যে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আরিফ সাবেক কাউন্সিলর জহুরুল হকের ছেলে। এ ছাড়াও আরিফ বগুড়া জেলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল। সম্প্রতি জামিনে কারামুক্ত হয় আরিফ।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের নামাজগড়ে এ ঘটনা ঘটে।

   

প্রত্যক্ষদর্শীরা জানান, ৮-১০ জন যুবক হাসুয়া ও ধারালো দেশীয় অস্ত্র হাতে সুলতানগঞ্জপাড়া উঠের মোড় থেকে আরিফকে ধাওয়া করে। নামাজগড় এসে পথরোধ করে উপর্যপুরি কুপিয়ে ও গলাকেটে আরিফের মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা। এরপর তারা সুলতানগঞ্জপাড়ার বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়।

   

ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা একটি হাসুয়াসহ অন্তত ১০টি ধারালো অস্ত্র ও জিআই পাইপ উদ্ধার করে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, জড়িতদের শনাক্তে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।