Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩

admin • 18 Feb 2024, 09:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বগুড়ায় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩

সাহাদত হোসেন,বগুড়া প্রতিনিধি: 

বগুড়ার গাবতলীতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। রোববার (১৮ ফেব্রুরায়ী)  সকালে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে  মা ও দুই মেয়েকে আটক করেছে পুলিশ ।

নিহত শাওন (২৫) হামিদপুর গ্রামের মিঠু মন্ডলের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, হামিদপুর গ্রামের এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে শাওনের মায়ের সঙ্গে আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগমের ঝগড়া-বিবাদ শুরু হয়। খবর পেয়ে অটোরিকশাচালক শাওন বাড়ি এসে ঝগড়া থামাতে যায়।

এ সময় উত্তেজিত হয়ে আমজাদ হোসেন ছুরি দিয়ে শাওনের বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্হায় আহত শাওনকে চিকিৎসার জন্য গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগমসহ দুই মেয়ে রাজিয়া খাতুন (২৩) ও রাবেয়া খাতুনকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আমজাদ হোসেনকে গ্রেপ্তার করতে আমাদের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।