Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বকশীগঞ্জে স্বামীর ছুরির আঘাতে প্রাণ গেলো স্ত্রীর

admin • 03 Jul 2025, 11:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বকশীগঞ্জে স্বামীর ছুরির আঘাতে প্রাণ গেলো স্ত্রীর

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ছুরির আঘাতে আহত স্ত্রী লাভলি আক্তার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  এই ঘটনায়  স্বামী ওয়াহেদ আলীকে (৭০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

 

মঙ্গলবার  রাত ৩ টার  দিকে পৌর শহরের নামাপাড়া  এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

লাভলি আক্তারের স্বজনরা জানান, লাভলি আক্তারের সাথে তার স্বামীর প্রায়  ঝগড়া লেগেই থাকতো। গত মঙ্গলবার রাত ৩টার দিকে তার স্বামী ওয়াহেদ আলী কবিরাজ ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি আঘাত করে।

 

লাভলি আক্তারের ডাক চিৎকারে পাশের রুমে থাকা তার ছোট ছেলে, ছেলের বৌ ও স্থানীয়রা এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৪ দিকে লাভলি বেগম মারা য়ায়।

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন- এই ঘটনায় স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।