Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

admin • 16 Sep 2024, 11:22 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশুর নাম মারুফা (৬)। সে গ্রামের মজিবর রহমানের মেয়ে। মারুফা সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

 

এলাকাবাসীরা জানান, মারুফা বেলা সাড়ে ১১টার দিকে ঘরের ভিতর বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির লোকজন ও এলাকাবাসীরা মারুফাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান শিশু মারুফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।