Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ফেসবুকে প্রেম, প্রেমিকের বাড়ীতে দুই বান্ধবীর অবস্থান

admin • 13 May 2023, 08:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফেসবুকে প্রেম, প্রেমিকের বাড়ীতে দুই বান্ধবীর অবস্থান

ফেসবুকের মাধ্যমে সম্পর্কের জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার বড় সাদারদিয়া গ্রামে দুই প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়েছে নরসিংদীর পলাশে দুই কিশোরী।

বৃহষ্পতিবার(১১ মে) সন্ধ্যা ৭টা থেকে এ অবস্থান করছে ওই গ্রামের আবুল এবং জিয়াজুদ্দিনের বাড়ীতে।

প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয়া কিশোরী পলাশ উপজেলার খিলপাড়া এলাকার আল আমিনের মেয়ে তাসলিম আক্তার জান্নাতি (১৩) এবং একই এলাকার সেলিমের মেয়ে শান্তা আক্তার (১৪) জানায়, গৃহকর্তা আবুলের ছেলে নজরুল ওরফে নজু (১৮) এর সাথে শান্তার এবং একই এলাকার জিয়াজুদ্দিনের ছেলে ইয়ামিন (২০) এর সাথে জান্নাতির ফেসবুকে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ওই দুই কিশোরী জানায়, প্রেমিকদের কথা মতো তারা দুই বান্ধবী এক সঙ্গে বৃহষ্পতিবার সন্ধ্যায় বিয়ের উদ্দেশ্যে যার যার প্রেমিকের বাড়ীতে এসে ওঠে এবং রাত্রী যাপন করে। কিন্তু শুক্রবার সারাদিন অতিবাহিত হলেও তাদের বিয়ের ব্যবস্থা না করায় তারা ওই বাড়ীতেই অবস্থান করছিল।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। বিষয়টি সম্পর্কে ভালভাবে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।