Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ফেনসিডিলসহ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালকসহ আটক ২

admin • 21 Dec 2023, 11:53 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফেনসিডিলসহ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালকসহ আটক ২

পঞ্চগড় স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশনগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক ও অ্যাটেনডেন্টকে ৮০ বোতল ফেনসিডিলসহ নওগাঁর সান্তাহার রেলওয়ে থানা পুলিশ আটক করেছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।

 

সান্তাহার জিআরপি থানা পুলিশ জানায়, বুধবার পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক হিসেবে জাহাঙ্গীর কবির (৪৫) ও প্যাসেঞ্জার অ্যাটেনডেন্ট হিসেবে সাদেকুল ইসলাম (৩২) দায়িত্ব পালন করছিলেন।

 

সন্ধ্যায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে পৌঁছার পর রেলওয়ে থানা পুলিশ ট্রেন পরিচালকের বগিতে অভিযান চালায়। এ সময় ট্রেন পরিচালক ও অ্যাটেনডেন্টের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় তাদের আটক করে পুলিশ।

 

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন জানান, ট্রেনের পরিচালক ও অ্যাটেনডেন্টের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সান্তাহার জিআরপি থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের সোপর্দ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।