Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ফিলিস্তিনের সমর্থনে বেরোবিতে বিক্ষোভ মিছিল

admin • 14 Oct 2023, 08:29 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফিলিস্তিনের সমর্থনে বেরোবিতে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনকে সমর্থন ও ইসরায়েলি কর্তৃক ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)সাধারণ শিক্ষার্থীরা।

 

আজ শুক্রবার (১৩ ই অক্টোবর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি পার্কের মোড় থেকে নগরীর মডার্ণ মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটে গিয়ে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিল শেষ করে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটের সামনে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

 

বক্তব্যে শিক্ষার্থীরা ইসরায়েলের প্রতি জানান এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

 

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।