Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ফরিদপুরে সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

admin • 04 Nov 2023, 04:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফরিদপুরে সেপটিক ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শ্রমিক হলেন কানাইপুরের মো. সাইম মুসল্লী ও রঘুনন্দনপুরের আকরামুজ্জামান বাবু। আজ শনিবার সকাল ১১টার দিকে শহরের চরকমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

   

কোতয়ালী থানার এস আই জাহাঙ্গীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

   

পুলিশ জানায়, আজ সকালে চর কমলাপুর এলাকার নোমান সিকদার এর নির্মাণাধীন ভবনটির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন এক শ্রমিক।

   

সেপটিক ট্যাংকে নামার পর সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বাঁচাতে আরেকজন নামেন। সেখানে তিনিও অসুস্থ হয়ে পড়েন। তারা না উঠায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করে।

   

এস আই জাহাঙ্গীর হোসেন বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।