Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

ফরিদপুরে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

admin • 14 Nov 2022, 01:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফরিদপুরে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী বিশ্বাস নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

 

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউপির সহস্রাইল-কালীনগর সড়কের তেঁতুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজর আলী বোয়ালমারীর সদর ইউপির রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব।

 

তিনি বলেন, ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হন আরো ছয়জন। প্রাথমিকভাবে আহত সবার পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে লিয়ন শেখ ও তরিকুল ইসলামকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।