Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দু’জনের

admin • 02 Jul 2024, 08:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দু’জনের

ফরিদপুরের বোয়ালমারীতে বৃষ্টি ভেজা সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দু’জনই মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মিলঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর চালকসহ বাসের স্টাফরা বাসটি ফেলে পালিয়ে যায়।

 

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মালঞ্চ ক্লাসিক নামের একটি যাত্রীবাহী লোকাল বাস আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে স্থানীয়রা জানান।

 

সংঘর্ষে মোটরসাইকেল চালক বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর আরোহীও সড়কে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের লোকরা তাকে বাসের চাকার নিচ থেকে বের করেন।

 

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।